আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন || শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৯ জন। এদিন সকালে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্তদের সকলেই ট্রেভেল হিস্টোরি রয়েছে। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯২৫ জন।
