করোনা আক্রান্ত অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন, ভর্তি করা হল হাসপাতালে

amitabh-bachchan-AMPতারায় তারায় ডেস্ক, মুম্বাই, ১১ জুলাই ৷। এবার করোনা আক্রান্ত হয়ে পড়লেন বিগ বি। করোনা আক্রান্ত হয়ে শনিবার রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর বয়স এখন ৭৭ বছর। টুইটারে নিজেই করোনা আক্রান্তের কথা জানিয়েছেন বিগ বি।
তিনি টুইটারে জানিয়েছেন, যে তিনি করোনা পজিটিভ। এই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, তাঁর পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও করোনা পরীক্ষার ফলাফল আসে নি। টুইটারে বিগ বি জনসাধারণের কাছে আবেদন করেন, গত দশ দিনে তাঁর সান্নিধ্যে যারা এসেছেন, তাঁরা যেন কোভিড পরীক্ষা করেন।
অমিতাভ বচ্চনের পর এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। দু’জনকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*