ক্ষুদ্র পরিসরে কর্নেল মহিম ঠাকুরের ১৫৬তম জন্মদিবস পালিত

clআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷। ২২শে জুলাই, ২০২০ (বুধবার) কর্নেল মহিম ঠাকুরের ১৫৬তম জন্মদিবস। অন্যান্য বছর এই দিনটিতে নানান অনুষ্ঠান পালন করা হলেও এবছর করোনা ভাইরাস জনিত কারণে ক্ষুদ্র পরিসরে কর্নেল চৌমুহনিষ্ঠিত কর্নেল মহিম ঠাকুরের মূর্তির পাদদেশে কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে কর্নেল মহিম ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানটি পালন করা হয়। এদিনের আয়োজিত অনুষ্ঠানে রাজ্যে মহামারী করোনা পরিস্থিতিতে রাজ্যের সাফাই কর্মী ভাই বোনেরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের স্বার্থে কাজ করে চলেছেন তা দেখে কর্নেল মহিম ঠাকুর সামাজিক সংস্থার উদ্যোগে রাজ্যের সাফাই কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*