কোন্টাইনমেন্ট জোনের সময়সীমা শেষ হতেই ব্যারিগেট খুলে দেওয়ার দাবীতে আন্দোলনে এলাকাবাসী

C9আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷। পর পর ২ জন ব্যক্তি করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর আড়ালিয়া এলাকাকে কোন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়। এড় পরেই লাগানো হয় ঐ এলাকায় ব্যারিগেট। বৃহস্পতিবার ১৪ দিন শেষ হওয়ার পর এলাকাবাসীরা ব্যারিগেট খুলে দেওয়ার জন্য আন্দোলনে নেমে পরে। এদিন প্রশাসনিক এক আধিকারিক জানান, এদের ১৪ দিনের কোন্টাইনমেন্ট জোন শেষ হলেও প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে সে নির্দেশিকা অনুযায়ী কোন্টাইনমেন্ট জোনের পরে অরেঞ্জ জোন হিসাবে ঘোষণা করা হয়। সদর মহকুমা শাসক যদি চায় তাহলে তাদের রিলিফ করে দিতে পারে নতুবা সেই নির্দেশিকা ভাঙা অসম্ভব বলে জানান তিনি। তাছাড়া যারা রয়েছেন বাইরে কর্মসূত্রে যান তাদের রিলিফের বিষয় নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*