আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷। কয়লা বোঝাই লরি সহ ভেঙে পড়ল লোহার ব্রেইলি ব্রীজ। ঘটনা ধলাই জেলার কুলাই বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে কুলাই বাজার সংলগ্ন এলাকার লোহার ব্রেইলি ব্রীজ দিয়ে কয়লা বোঝাই একটি লরি যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পরে যায় কয়লা বোঝাই লরিটি।