রাজধানীর বিভিন্ন বাজারে, পথে ঘাটে মানুষদের মাস্ক পরা নিয়ে অবহেলা

maskআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। মহামারী করোনা ভাইরাসের এই মুহূর্তে রাজ্যের প্রশাসন ও রাজ্য সরকার জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার্থে নানা ধরনের সচেতনতা অবলম্বনে বিজ্ঞাপন জারি করা সহ নোটিশ জারি করছে। কিন্তু মানুষ যদি অবহেলিত হয় তাহলে সরকার ও প্রশাসন সব ধরনের চেষ্টা করে গেলেও তার ফলাফল ব্যর্থ হবে। মুখে মাস্ক পড়া নিয়ে প্রশাসন ও রাজ্য সরকার সর্তকতা জারি করলেও রাজধানী কিছু বাজার এলাকাগুলিতে মাস্ক পরা নিয়ে দেখা যায় অবহেলা। এমনই কিছু দৃশ্য পরিলক্ষিত হলো রাজধানীর লেইক চৌমুহনী বাজার এলাকায়। বাজারের ক্রেতা-বিক্রেতা সাধারণ মানুষ ও রিক্সা চালকদের মধ্যে দেখা গেল মুখে মাস্ক পরা নিয়ে অবহেলা। রাজ্য সরকার জনগণের রক্ষার্থে নানা সর্তকতা জারি করলেও জনগণ যদি সরকারের নির্দেশিকা অমান্য করে চলার ফলে কোন ধরনের বিপদ ডেকে আনে তাহলে এর দায়ভার কে নেবে? এটাই রইল প্রশ্ন সরকারের কাছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*