সাংবাদিকদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণে অন্তরাষ্ট্রীয় যুব হিন্দু বাহিনী

masআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। রাষ্ট্রের স্বার্থে কাজ করে থাকে অন্তরাষ্ট্রীয় যুব হিন্দু বাহিনী। রাষ্ট্রকে সুরক্ষিত রাখার দায়িত্ব কাঁধে নিয়েছেন তারা। এরই অঙ্গ হিসেবে এই মহামারী পরিস্থিতিতে সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে জনস্বার্থে কাজ করে চলছে তা লক্ষ করে সাংবাদিকদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং পরিবার-পরিজনদের সুস্বাস্থ্য কামনায় আন্তরাষ্ট্রীয় যুব হিন্দ বাহিনীর যুব মোর্চার পক্ষ থেকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের রাজ্য প্রভারি দেবাশীষ চক্রবর্তী জানান, গোমাতা কি পুকার নামে এক কর্মসূচি হাতে নিয়েছে তারা। যার মধ্য দিয়ে গো হত্যা বন্ধ করার দাবি জানিয়ে ৫ লক্ষ স্বাক্ষর আদায় অভিযানে নেমেছে বলে জানান সংগঠনের রাজ্য প্রভারি। তাছাড়া সরকারি কাজে সহায়তা করা এবং সরকারের পরিকল্পনাগুলিকে বাস্তব রূপে রূপান্তরিত করার ক্ষেত্রে সহযোগিতা করা হলো তাদের মূল দায়িত্ব বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*