আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। আগামী ১৭ই আগস্ট সর্প দেবী মা মনসার আরাধনায় ব্রতী হবেন রাজ্যের মানুষ। এই আরাধনাকে কেন্দ্র করে চলছে প্রতিমা নির্মাণ কাজ। পাশাপাশি পূজোকে সামনে রেখে পুরো শ্রাবণ মাস ঘরেই সমগ্র নিয়ম-নীতি মেনে বাড়িঘরে চলছে পদ্মপুরাণ। মা মনসার পূজার্চনার জন্য যারা প্রতিমা নির্মাণের কাজে নিয়োজিত রয়েছেন তাদের কাছে এবছরের মা মনসার প্রতিমার চাহিদার কথা জিজ্ঞেস করা হলে এদের বক্তব্য, চাহিদা নেই কাজ নেই আর এই সমস্ত অসুবিধার জন্য মহামারী করোনা ভাইরাসকে দায়ী করেছেন মৃৎ শিল্পীরা। তবে আশা করছেন, রাজ্যের মানুষ এই মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে এবং শান্তি বজায় রাখার কামনা করে ব্রতী হবেন মা মনসার আরাধনায়।সর্প দেবী মনসার আরাধনাকে সামনে রেখে চলছে প্রতিমা নির্মাণের কাজ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। আগামী ১৭ই আগস্ট সর্প দেবী মা মনসার আরাধনায় ব্রতী হবেন রাজ্যের মানুষ। এই আরাধনাকে কেন্দ্র করে চলছে প্রতিমা নির্মাণ কাজ। পাশাপাশি পূজোকে সামনে রেখে পুরো শ্রাবণ মাস ঘরেই সমগ্র নিয়ম-নীতি মেনে বাড়িঘরে চলছে পদ্মপুরাণ। মা মনসার পূজার্চনার জন্য যারা প্রতিমা নির্মাণের কাজে নিয়োজিত রয়েছেন তাদের কাছে এবছরের মা মনসার প্রতিমার চাহিদার কথা জিজ্ঞেস করা হলে এদের বক্তব্য, চাহিদা নেই কাজ নেই আর এই সমস্ত অসুবিধার জন্য মহামারী করোনা ভাইরাসকে দায়ী করেছেন মৃৎ শিল্পীরা। তবে আশা করছেন, রাজ্যের মানুষ এই মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে এবং শান্তি বজায় রাখার কামনা করে ব্রতী হবেন মা মনসার আরাধনায়।