অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

pmজাতীয় ডেস্ক, উত্তর প্রদেশ, ০৫ আগষ্ট ৷। ভারতের ইতিহাসে রচিত হল এক অনন্য অধ্যায়। বুধবার, নির্ধারিত সময় মতে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মঞ্চে উঠেই তুমুল হর্ষধ্বনি জাগিয়ে সোল্লাসে তিনি বলেন, ‘জয় সিয়া রাম’।
04_08_2020-mandir_neev_20589832_13011566এদিন ভূমি পুজোর পর রাম মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাশের সঙ্গে মন্দিরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, আজ জয় শ্রী রামের ধ্বনি শুধু অযোধ্যা নয়, গোটা বিশ্বে শোনা যাচ্ছে। দেশের স্বাধীনতা যুদ্ধের মতোই রাম মন্দিরের জন্য কয়েক শতাব্দী ধরে অনেকে আন্দোলন করেছেন। আজ তারই ফল পেয়েছি আমরা। যাঁদের ত্যাগ ও বলিদানের জন্য আজ রাম মন্দিরের স্বপ্ন পূর্ণ হয়েছে, এ ১২০ কোটি দেশবাসীর তরফ থেকে তাঁদের প্রণাম জানাই। এখানে আসার আগে আমি হনুমান গড়িতে পুজো দিয়েছি। কারণ রামের সব কাজ তো হনুমানই করেন। তাঁরই আশীর্বাদে এই কাজ করতে পেরেছি’।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*