আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ আগষ্ট ৷। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশু কন্যার। নাম মাইমুনা আক্তার। বয়স এগার মাস। বাবার নাম আমিনুল ইসলাম। ঘটনা সোনামুড়ার কালাপানিয়া গ্রামে মনারচক তাপ বিদ্যুৎ প্রকল্পের পাশে বলেরডেপা এলাকায়। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটে এই ঘটনা। মায়ের নজর এড়িয়ে শিশু কন্যাটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার সন্ধান পায় তার মা। সঙ্গে সঙ্গে তাকে ধনপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা বলেরডেপা এলাকায়।জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশু কন্যার
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ আগষ্ট ৷। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশু কন্যার। নাম মাইমুনা আক্তার। বয়স এগার মাস। বাবার নাম আমিনুল ইসলাম। ঘটনা সোনামুড়ার কালাপানিয়া গ্রামে মনারচক তাপ বিদ্যুৎ প্রকল্পের পাশে বলেরডেপা এলাকায়। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটে এই ঘটনা। মায়ের নজর এড়িয়ে শিশু কন্যাটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার সন্ধান পায় তার মা। সঙ্গে সঙ্গে তাকে ধনপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা বলেরডেপা এলাকায়।