আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট ৷। জিরানীয়া মাধববাড়িতে যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম শঙ্কর সাহা। জানা যায়, শবিনার টি আর ০১ বি বি ০৪৯১ নম্বরের একটি গাড়ি ঐ এলাকায় এক ব্যাক্তিকে ধাক্কা দিয়ে কুচলে দেয়। স্থানীয়রা জানান, গড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাণীরবাজার ও জিরানীয়া থানার পুলিশ এবং স্কাউট এন্ড গাইড ও ওপেন রোভার ক্রু এর দল। দমকল কর্মীরা এসে রাণীরবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়ীর চালক রঞ্জিত দাসকে আটক করে।মাধববাড়িতে যান দুর্ঘটনায় মৃত্যু এক ব্যাক্তি, গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট ৷। জিরানীয়া মাধববাড়িতে যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম শঙ্কর সাহা। জানা যায়, শবিনার টি আর ০১ বি বি ০৪৯১ নম্বরের একটি গাড়ি ঐ এলাকায় এক ব্যাক্তিকে ধাক্কা দিয়ে কুচলে দেয়। স্থানীয়রা জানান, গড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাণীরবাজার ও জিরানীয়া থানার পুলিশ এবং স্কাউট এন্ড গাইড ও ওপেন রোভার ক্রু এর দল। দমকল কর্মীরা এসে রাণীরবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়ীর চালক রঞ্জিত দাসকে আটক করে।