বুধবার ক্ষুদ্র আয়োজনে দিনটি পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১২তম জন্ম জয়ন্তী পালন করে প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

