আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ আগষ্ট ৷। রাজ্যে পালা বদলের পরেও হাল বদলায়নি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বক্সনগর আর ডি ব্লক থেকে সামান্য দূরে অবস্থিত উত্তর কলমচৌড়া গাঁওসভার অন্যতম প্রধান রাস্তাটি। কিছু দিন পূর্বে একটি এ্যাম্বুলেন্স আটকে পরে এই রাস্তায়। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে বলে স্থানীয়দের অভিযোগ। দুটি গ্রামের একমাত্র ভরসা এই রাস্তাটি। ছোটো ছোটো স্কুল পড়োয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাটির উপরই ভরসা করতে হয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান, উপ প্রধান এবং নেতাদের জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। সকল জনগণের একটাই দাবী এই রাস্তাটির যেন অতি দ্রুত সংস্কার করা হয়।চলাচলের অযোগ্য উত্তর কলমচৌড়া গাঁওসভার রাস্তা, সংস্কারের দাবী
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ আগষ্ট ৷। রাজ্যে পালা বদলের পরেও হাল বদলায়নি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বক্সনগর আর ডি ব্লক থেকে সামান্য দূরে অবস্থিত উত্তর কলমচৌড়া গাঁওসভার অন্যতম প্রধান রাস্তাটি। কিছু দিন পূর্বে একটি এ্যাম্বুলেন্স আটকে পরে এই রাস্তায়। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে বলে স্থানীয়দের অভিযোগ। দুটি গ্রামের একমাত্র ভরসা এই রাস্তাটি। ছোটো ছোটো স্কুল পড়োয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাটির উপরই ভরসা করতে হয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান, উপ প্রধান এবং নেতাদের জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। সকল জনগণের একটাই দাবী এই রাস্তাটির যেন অতি দ্রুত সংস্কার করা হয়।