আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷। চাকুরীর দাবীতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশান প্রদান করলেন সরকারী এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে জড়ো হয়ে শতাধিক এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। এরপর এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রাধারাণী দেববর্মার কাছে ডেপুটেশান প্রদান করেন। এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিকাশ দাস, বীণা দেববর্মা, পরিতোষ দাস প্রমুখ।পরিতোষ দাস জানান, বর্তমানে রাজ্যে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের জন্য ৭০১টি শূন্যপদ রয়েছে। তিনি জানান, ২০১৭ সালের পর থেকে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হয়নি।
