আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৩ আগষ্ট ৷। এটা কোনো রাস্তা নয়, এই যেন হরপ্পা সভ্যতার কোনো এক ধ্বংসপ্রাপ্ত অংশ। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ধুকছে বক্সনগর বিধানসভা কেন্দ্রীক বক্সনগর আর ডি ব্লক থেকে মাএ ২৫০ মিটার দূরে অবস্থিত কলসীমুড়া গাঁও সভার যোগাযোগের অন্যতম প্রধান রাস্তাটি। সংস্কারের অভাবে চলা ফেরার অযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তাটি বক্সনগর গ্যাস এজেন্সি থেকে নগর উচ্চ বিদ্যালয় হয়ে বক্সনগর ব্লক পযর্ন্ত একমাত্র রাস্তা। এলাকার ছাত্র ছাত্রীদের নগর উচ্চ বিদ্যালয়ের যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তাটি। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায়। মানুষজন চলাচল অযোগ্য হয়ে পরে। শাসক দলীয় প্রধান এবং মেম্বারদের বার বার জানানোর পরও কোনো সুরাহা হয়নি। কিছুদিন পূর্বে একই স্থানে জলমগ্ন অবস্থায় ইলিকট্রিকের খুঁটিতে জনৈক একজন কৃষকের গরু বিদ্যুৎ পৃষ্ট হয়, এরপর পথ চারীদের প্রচেষ্টায় গরুটিকে বাঁচানো সম্ভব হয়। এলাকাবাসির দাবী অবিলম্বে রাস্তাটির সংস্কার করে এবং ইলেকট্রিকের খুঁটিকে যেন পরিবর্তন করা হয়।সংস্কারের অভাবে ধুকছে কলসীমুড়া গাঁও সভার যোগাযোগের অন্যতম প্রধান রাস্তাটি
আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৩ আগষ্ট ৷। এটা কোনো রাস্তা নয়, এই যেন হরপ্পা সভ্যতার কোনো এক ধ্বংসপ্রাপ্ত অংশ। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ধুকছে বক্সনগর বিধানসভা কেন্দ্রীক বক্সনগর আর ডি ব্লক থেকে মাএ ২৫০ মিটার দূরে অবস্থিত কলসীমুড়া গাঁও সভার যোগাযোগের অন্যতম প্রধান রাস্তাটি। সংস্কারের অভাবে চলা ফেরার অযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তাটি বক্সনগর গ্যাস এজেন্সি থেকে নগর উচ্চ বিদ্যালয় হয়ে বক্সনগর ব্লক পযর্ন্ত একমাত্র রাস্তা। এলাকার ছাত্র ছাত্রীদের নগর উচ্চ বিদ্যালয়ের যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তাটি। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায়। মানুষজন চলাচল অযোগ্য হয়ে পরে। শাসক দলীয় প্রধান এবং মেম্বারদের বার বার জানানোর পরও কোনো সুরাহা হয়নি। কিছুদিন পূর্বে একই স্থানে জলমগ্ন অবস্থায় ইলিকট্রিকের খুঁটিতে জনৈক একজন কৃষকের গরু বিদ্যুৎ পৃষ্ট হয়, এরপর পথ চারীদের প্রচেষ্টায় গরুটিকে বাঁচানো সম্ভব হয়। এলাকাবাসির দাবী অবিলম্বে রাস্তাটির সংস্কার করে এবং ইলেকট্রিকের খুঁটিকে যেন পরিবর্তন করা হয়।