আন্তর্জাতিক যোগা অলিম্পিকের আসরে ৩টি স্বর্নপদক সহ মোট ছয়টি পদক পেল ত্রিপুরা

IMG_20200825_122529আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট || প্রথমবারের মত আন্তর্জাতিক যোগা অলিম্পিকের আসরে ত্রিপুরা তিনটি স্বর্ন সহ ছয়টি পদক পেয়েছে। অনলাইনে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গত ১লা আগস্ট এই যোগা অলিম্পিকের আসর হয়। এতে রাজ্যের পক্ষে শম্ভু চক্রবর্তী, তন্ময় দেবনাথ ও পূজা ভট্টাচার্য স্বর্ন পদক পায়। এছাড়া পূজা বনিক রৌপ্য এবং সৌরভ ঘোষ ও দেবজিৎ দেবনাথ ব্রোঞ্জ পদক পায়। মোট ২০৮টি দেশের খেলোয়াড়েরা এই আসরে অংশ নেয়। রাজ্যের চার জেলার ৩০ জন যোগা খেলোয়াড় এতে লড়াই করেছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*