গোপাল সিং, খোয়াই, ২৮ আগষ্ট ৷। বৃহস্পতিবার ‘চৌধুরী অনিরুদ্ধ’ নামে একটি ফেইক ফেইসবুক আইডি থেকে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজ টিচার এসোসিয়েশানের রাজ্য সভাপতি প্রদীপ বণিকের বিরুদ্ধে কুৎসা রটানোর চক্রান্তে লিপ্ত কুচক্রীদের হুশিয়ারি দিতে শুক্রবার রাজ্যের প্রতিটি মহকুমা, জেলা স্তরে প্রতিবাদে শামিল হলেন সংগঠনের সদস্য-সদস্যা সহ ১০,৩২৩ এর শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি একইদিনে ‘মনিষা দেববর্মা’, ‘পুজা সাহা’ এবং ‘দয়াল হরি দেবনাথ’ নামে ফেইক ফেইসবুক একাউন্ট থেকে প্রদীপ বণিকের নামে অপপ্রচার করা হয়। যার কোন ভিত্তি নেই। দুঃখ জনক হলেও সত্যি কতিপয় ১০,৩২৩ এর শিক্ষকও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন। এই ফেইক ফেইসবুক একাউন্টগুলোকে অচিরেই সনাক্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এটিভিটিএ সবকটি মহকুমা ও জেলা কমিটি। এদিন রাজ্য কমিটির পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয় এবং গোটা ঘটনার পুলিশ ও আইটি সেলের তদন্তক্রমে জনসমক্ষে এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোর প্রতিবাদে সোচ্চার ভিক্টিমাইজ টিচার এসো
গোপাল সিং, খোয়াই, ২৮ আগষ্ট ৷। বৃহস্পতিবার ‘চৌধুরী অনিরুদ্ধ’ নামে একটি ফেইক ফেইসবুক আইডি থেকে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজ টিচার এসোসিয়েশানের রাজ্য সভাপতি প্রদীপ বণিকের বিরুদ্ধে কুৎসা রটানোর চক্রান্তে লিপ্ত কুচক্রীদের হুশিয়ারি দিতে শুক্রবার রাজ্যের প্রতিটি মহকুমা, জেলা স্তরে প্রতিবাদে শামিল হলেন সংগঠনের সদস্য-সদস্যা সহ ১০,৩২৩ এর শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি একইদিনে ‘মনিষা দেববর্মা’, ‘পুজা সাহা’ এবং ‘দয়াল হরি দেবনাথ’ নামে ফেইক ফেইসবুক একাউন্ট থেকে প্রদীপ বণিকের নামে অপপ্রচার করা হয়। যার কোন ভিত্তি নেই। দুঃখ জনক হলেও সত্যি কতিপয় ১০,৩২৩ এর শিক্ষকও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন। এই ফেইক ফেইসবুক একাউন্টগুলোকে অচিরেই সনাক্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এটিভিটিএ সবকটি মহকুমা ও জেলা কমিটি। এদিন রাজ্য কমিটির পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয় এবং গোটা ঘটনার পুলিশ ও আইটি সেলের তদন্তক্রমে জনসমক্ষে এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।