আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট || দেশে যখন করোনার প্রকোপ দিন দিন বেরেই চলেছে, সংক্রমণের সংখ্যা যখন অর্ধশত লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তখন ছাত্রছাত্রীদের সুরক্ষা কথা চিন্তা না করে কেন্দ্র সরকার NEET, JEE পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই ঘোষণার পর সারা দেশজুড়ে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছাত্ররা বিভিন্ন অসুবিধাযনিত কারণে পরীক্ষা স্থগিত রাখার জন্য সরকারের কাছে আর্জি জানালেও কোন ইতিবাচক সাড়া মেলেনি। ইতিমধ্যেই সরকারের এই বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রদের পাসে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস। সরকারকে চাপে রেখে সিদ্ধান্ত বাতিল করার জন্য শুক্রবার সারা দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের সুবিধার্থে পরীক্ষা বাতিল করার জন্য ঝড়োগতিতে প্রচার চালায় কংগ্রেস। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এইদিন রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন কং-ছাত্রসংগঠন সহ যুব কংগ্রেস।
এইদিন রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যুব কংগ্রেস ও NSUI এর সক্রিয় অংশগ্রহণে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে কংগ্রেসের কর্মীরা পোস্টার বেনার নিয়ে NEET, JEE পরীক্ষা বাতিলের দাবিতে সবর হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, NSUI সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্ব।
এই কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রনেতা সম্রাট রায় বলেন, করোনার মত ভয়াবহ অতিমারির বিরুদ্ধে যখন দেশ লড়াই করছে তখন কেন্দ্র সরকার কেন পরীক্ষা গ্ৰহণের সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না হলে রাজ্য জুড়ে ব্যপক ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সম্রাট রায়। এই দিনের কর্মসূচির নিরিখে সোশ্যাল মিডিয়ায় দারুণ সারা দেখা গেছে গোটা রাজ্যে।
