আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ আগষ্ট || সোনামুড়া মহাকুমা প্রশাসন ও কলমচৌড়া থানার পুলিশের যৌথ অভিযানে কলমচৌড়া থানার পৃথক তিনটি স্থানে অভিযান চালানো হয়। শুক্রবার প্রথমে অভিযান চালায় দক্ষিণ কলমচৌড়া ক্যাম্প চৌমুনী পার্থ সাহা নামক এক দোকানে ও বাড়িতে। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের বিলিতি মদ ও পেট্রোল-ডিজেল উদ্ধার করতে সক্ষম হয়। দোকানের মালিক সহ প্রচুর বিলাতী মদ কলমচৌড়া থানায় নিয়ে আসে পুলিশ। পরে অভিযান চালায় বক্সনগর মোটর স্ট্যান্ড এর রণজিৎ দাশের পেট্রোল এর দোকানে। সেখান থেকে প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করে প্রশাসন। পরে বক্সনগর বাজারে অভিযান চালায়। এই অভিযানে নিমাই দাস নামক একজনের দোকান থেকেও প্রচুর অবৈধ টাইগার নামক এনার্জি ড্রিংকস পাওয়া গেছে। এদিনের অভিযান পুলিশের একটা বড়সর সাফল্য বলে মনে করেছে অভিজ্ঞ মহল।
