ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালো ৮০ বছরের এক বৃদ্ধ

cjhbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ আগষ্ট ৷। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর জোলাইবাড়ী হাসপাতাল চৌমুহনী এলাকার বাসিন্দা হলধর সাহা (৮০) পথ দুর্ঘটনায় প্রান হারালো। জানা যায়, উদয়পুর থেকে সাব্রুম গামী একটি গাড়ী হলধর সাহাকে উনার বাড়ীর সামনে জাতীয় সড়কে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ীর ধাক্কায় হলধর সাহা জাতীয় সড়কে পাশে ছিটকে পরে যায় এবং ঘটনাস্থলেই উনার মৃত্যু হয় বলে জানা যায়। জানা যায়, গাড়ীটি দ্রুতগতিতে ছিলো। দুর্ঘনটার পর এলাকাবাসী হলধর সাহাকে জোলাইবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হলধর সাহাকে মৃত বলে ঘোষনা করেন। এই দুর্ঘটনা সম্পর্কে, জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি জানান, দুর্ঘটনার পর উনারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ গাড়ীটিকে খোজার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*