ভারতীয় রাজনীতিতে বিরাট অধ্যায়ের অবসান, প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জী

imagesজাতীয় ডেস্ক, দিল্লী, ৩১ আগষ্ট || ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল আজ৷ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ সে বছর জুলাইয়ে আর রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি৷ বরং রাজনীতি থেকে অবসর নেন৷ ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়৷ ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন৷ ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি৷
উল্লেখ্য, বাথরুমে পড়ে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ প্রণববাবুর অস্ত্রোপচার হয়৷ মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়৷ হাসপাতালে ভর্তির আগেও প্রণববাবু ট্যুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*