পথের বেহাল দশায় উওর কলমচৌড়া গাঁওসভার অন্যতম প্রধান রাস্তা

rastaআপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩১ আগষ্ট ৷। রাজ্যে এতো উন্নয়ন হওয়ার পরেও হাল বদলায়নি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বক্সনগর আর ডি ব্লক থেকে সামান্য দূরে অবস্থিত উওর কলমচৌড়া গাঁওসভার অন্যতম প্রধান রাস্তাটি। কিছু দিন পূর্বে একটি এ্যাম্বুলেন্স আটকে পরে এই রাস্তায়। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে। দুটি গ্রামের একমাত্র ভরসা এই রাস্তাটি। ছোটো ছোটো স্কুল পড়োয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাটির উপরই ভরসা করতে হয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান এবং নেতাদের জানানো সত্বেও কোনো সুরাহা হয়নি। নেতারা বলেন PWD এর দ্বায়ীত্ব, আর PWD আধিকারিকদের বললে বলেন প্রত্যেকটা কাজের একটা সময় থাকে। এই বলেই দ্বায়ীত্ব থেকে খালাস পেয়ে যান। তবে সকল জনগণের একটাই দাবী এই রাস্তাটির যেন অতি দ্রুত সংস্কার করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*