গৃহবধূ নির্যাতনের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করলো মহিলা মোর্চার সদস্যরা

Screenshot_2020-09-01-14-00-32-202_com.miui.videoplayerবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ সেপ্টেম্বর || গৃহবধূ নির্যাতন নিয়ে শান্তিরবাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করলো মহিলা মোর্চার সদস্যরা। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পর পুরুষের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের স্বীকার হয়ে যাচ্ছে এক গৃহবধু। গৃহবধূ নির্যাতনে সুরেশ মুহুরীকে মদত যোগিয়ে যাচ্ছে গৃহবধূর শাশুরী এমনটাই অভিযোগ। গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন বলে জানা যায়। তাই গৃহবধূর একাকৃতিত্বে উনার উপর অত্যাচার চালায় সুরেশ মুহুরী। জানা যায়, সুরেশ মুহুরী প্রতিনিয়ত গৃহবধূর বাড়ীতে যাতায়ত করে। গৃহবধূর শাশুড়ীর সঙ্গে ভালো সম্পর্ক সুরেশ মুহুরীর। দীর্ঘ অনেকমাস সুরেশ মুহুরীর হাতে নির্যাতনের স্বীকার হয়ে অবশেষে গৃহবধূ শান্তির বাজার মহিলা মোর্চার দারস্ত হন। পরবর্তী সময় এলাকাবাসী ও মহিলা মোর্চার সিদান্তক্রমে রবিবার রাত্রিবেলায় সুরেশ মুহুরীর নামে নির্যাতিতা গৃহবধূ শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করেন। গৃহবধূর নির্যাতন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান মহিলা মোর্চার সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*