আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহাকে টার্গেট করে বামের পর বিজেপি শাসনেও চলছে পর্যায়ক্রমে প্রাণঘাতী হামলা। তাছাড়া প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়ের বাড়িতে লকডাউন চলাকালীন সময়ে পুলিশ লেলিয়ে দিয়ে উনার বাড়িতে উনাকে মেন্টালি টর্চার করা হয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনেীই অভিযোগ করেন ছাত্রনেতা সম্রাট রায়।এই ঘটনার প্রতিবাদে এবং উনার সুরক্ষা নিশ্চিত করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আগামী ৩রা সেপ্টেম্বর ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে কংগ্রেস শাঁখা সংগঠন। এদিনের সাংবাদিক সন্মেলনে ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায় এদিন ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধ সর্বতোভাবে সফল করার আহ্বান জানিয়েছেন। এদিন তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি অপরাধীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে সারা রাজ্যেব্যাপী ব্যপক আন্দোলন সংগঠিত করা হবে।
