আগরতলা পুর নিগম এলাকায় রাত ৮টা থেকে কার্ফু ঘোষণা

gyjtআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷। রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা পুর নিগম এলাকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে চলছে মৃতের সংখ্যাও। সোমবার রাজ্যে রেকর্ড ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা। এদিন রাজ্যে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
রাজধানীতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগরতলা পুর নিগম এলাকায় রাত ৮টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কার্ফু ঘোষণা করা হয়েছে। এই কার্ফু চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আগরতলা পুর নিগম এলাকার বাইরে রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কার্ফু চলবে বলে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*