৫০ টন সিমেন্ট নিয়ে রাজ্যে আসছে পণ্যবাহী জাহাজ, প্রস্তুতি খতিয়ে দেখতে সোনামুড়া সফরে দপ্তরের সচিব

IMG_20200901_164602আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ০১ সেপ্টেম্বর || ৫০ টন সিমেন্ট নিয়ে আগামী ৫ তারিখ সোনামুড়া জেটিতে নোঙর করবে পণ্যবাহী জাহাজ। এটি বুধবার থেকে যাত্রা শুরু করবে। এই প্রস্তুতি খতিয়ে দেখতে সোনামুড়া সফর করলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিৎতে।
বহু প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। সোনামুড়া গোমতী নদীর শ্রীমন্তপুরস্থিত নির্মিত জেটিতে নোঙ্গুর করতে চলেছে পণ্যবাহী জাহাজ। ২ সেপ্টেম্বর বাংলাদেশের মুন্সীগঞ্জ থেকে ট্রায়াল’ রান শুরু হবে প্রায় 50 টন সিমেন্ট নিয়ে। 5 তারিখ শ্রীমন্তপুর জে,টিতে জলযানটিকে স্বাগত জানাতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*