স্পোর্টস ডেস্ক, ৭ জানুয়ারী ।। ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে আছেন মিসবাহ-উল-হক।
অবৈধ অ্যাকশনের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হলেও চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হাফিজ। দলে রাখা হয়নি ইনজুরি আক্রান্ত অভিজ্ঞ পেসার উমর গুলকে। ডাকা হয়েছে সোহেল খানকে।
অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। সাঈদ আজমল তো আগেই নিজেকে বিশ্বকাপ দল থেকে প্রত্যাহার করে নিয়েছেন। দলে জায়গা পাননি নাসির জামসেদ ও সোহেল তানভির।
নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে দুজনেই খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আনোয়ার আলি, আসাদ শফিক ও জুলফিকার বাবরেরও জায়গা হয়নি।
পাকিস্তানের দলে আছেন মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, ইউনিস খান, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।
