আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ৷। স্বামীর দীর্ঘায়ু কামনায় ভারতীয় হিন্দু সধবা মহিলারা করভা চৌথ পালন করে থাকেন। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এর প্রচলন বেশী হলেও বর্তমানে অন্যান্য স্থানেও নিষ্ঠার সহিত পালন করা হয় এই উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করবা চৌথ পালন করা হয়। এবছর চতুর্থী তিথি শুরু হয় ৪ নভেম্বর (বুধবার) ভোর ৩.২৪ টায় ও ছিল ৫ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫.১৪ পর্যন্ত। ‘করবা’ অর্থাৎ মাটির পাত্র এবং ‘চৌথ’ অর্থাৎ চতুর্থী, এই দুই মিলিয়েই এই উৎসবের নামকরণ। করবা চৌথে মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘমেয়াদি জীবনের জন্যে নির্জলা উপবাস করে। সারাদিন উপবাস করে সন্ধ্যা বেলা চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপবাস ভাঙ্গাই মুল প্রথা। সূর্যোদয়ের আগে থেকে শুরু হয় উপবাস এবং সেটি চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত ভাঙা যায় না।করভা চৌথ উপলক্ষ্যে রাজ্যের মূখ্যমন্ত্রী জায়া নীতি দেবও স্বামীর দীর্ঘায়ু কামনায় করভা চৌথ পালন করেন। তিনি মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য নির্জলা উপবাস রেখেছিলেন। মূখ্যমন্ত্রী উনার সোশ্যাল মিডিয়ায় তাঁদের করভা চৌথ উদযাপনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, মা ত্রিপুরাসুন্দরীর কাছে আমার প্রার্থনা, তিনি যেন সুস্থ থাকেন এবং তাঁর মনস্কামনা যেন পূর্ণ হয়।
