আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || এডিসি নির্বাচনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো কংগ্রেস, আই পি এফ টি এবং আই এন পি টি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এদিন রাজ্য সরকারের শরিক দল আই পি এফ টি এবং কংগ্রেস ও আই এন পি টি’র প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
কংগ্রেসের ২৮ জনের এই তালিকায় ১ জন মহিলা প্রার্থীর স্থান দেওয়া হয়েছে। শরিক দল আই পি এফ টি ১৮টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। আই এন পি টি মোট ৫টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, আগামী ৪ঠা এপ্রিল হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া। গণনা হবে ৮ই এপ্রিল। মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮,৬৫,০৪১ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৪,২৮,৪৯০ জন।
