নারী দিবস কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্দ্যোগে অনুষ্ঠানের আয়োজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ মার্চ || আন্তর্জাতিক নারী দিবস – এই মহান দিনকে কেন্দ্র করে গ্রাম অঞ্চলে কৃষি কাজের সাথে যুক্ত নারীদের সন্মান প্রদর্শনে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকায় দক্ষিন ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কৃষকদের দ্বারা উৎপাদিত বিভিন্ন কৃষিজ ফসল নিয়ে একটি প্রদর্শনী স্টল খোলা হয়েছে। এই স্টলের মধ্যে কৃষিজ ফসলগুলি বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্দ্যোগে পুরষ্কৃত করা হয়। এর পাশাপাশি স্টলে মহিলাদের দ্বারা নির্মিত ঐতিয্যবাহী পোষক প্রদর্শন করা হয় ও এদেরকেও পুরষ্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈকর্ম হলিক্রস দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিষ্টার রিনা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইন-চার্জ বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে ১৩২ জন মহিলা অংশ গ্রহন করেন। এদের মধ্যে ৮২টি আইটেম নিয়ে প্রদর্শনী স্টল নির্মান করা হয়। এই সমগ্র অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরনে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইন-চার্জ বিশ্বজিৎ দেবনাথ। কৃষি বিজ্ঞান কেন্দ্র কতৃক আয়োজিত অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিলো চোঁখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*