এডিসি’তে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, চাম্পাহাওড় এবং বাইজালবাড়ী নির্বাচনী সভায় বললেন মুখ্যমন্ত্রী

গোপাল সিং, খোয়াই, ৩০ মার্চ || খোয়াই জেলার চাম্পাহাওড় এবং বাইজালবাড়ী নির্বাচনী জনসভায় ভাষন রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জোড়ালো ভাষায় জানান, এডিসি’তে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ত্রিপুরায় উন্নয়নের জোয়ার বইছে। রেগা থেকে রাস্তা-ঘাট, পাণীয় জল, বিদ্যুৎ, বেকারদের স্বনির্ভর করা সহ সবকিছুরই গড় আয় বেড়েছে। আজ আর কিছু পেতে মিছিলে হাঁটতে হয়না৷ আজ ত্রিপুরা এক নতুন দিশায় চলছে। এদিনকার সভায় জনপ্লাবন দেখেই মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন জনগণ কত খুশি।
চাম্পাহাওড় এবং বাইজালবাড়ী নির্বাচনী সভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক পিণাকী দাস চৌধুরী, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। মঙ্গলবার এই জনসভায় জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এদিনকার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য বক্তারা বলেন, কাজের অগ্রগতির দিকে নজর দেওয়া এবং জনগণের কাছে বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের সাফল্যের খতিয়ান পৌছে দেওয়া।
নির্বাচনী জনসভার শেষে খোয়াই সোনারতরী আবাসনে হয় দলীয় বৈঠক। সাংগঠনিক বিষয়ে হয় আলোচনা। সব মিলিয়ে খোয়াই জেলার ৩টি আসন নিয়েই জমজমাট হচ্ছে নির্বাচনী প্রচার। এখন দেখার জনতার রায় কোনদিকে যায়!

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*