দূর্ঘটনায় প্রাণ হারালো বিধায়কে গাড়ি চালক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ || পথ দূর্ঘটনায় প্রাণ হারালো বিধায়ক রাম প্রসাদ পালের গাড়ি চালক প্রণব দেবনাথ। জানা যায়, সোমবার রাতে রহস্যজনক মৃত্যু হলো তার। জানা যায়, তার বাড়ি বনকুমারী এলাকায়। এদিন রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় দুই বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় দু’টি বাইকের চালককে হাপানিয়াস্থিত টি এম সি হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাতে টি এম সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে প্রণব দেবনাথের। ঐ দুটি বাইকের মধ্যে একটি বাইক চালিয়ে কোথায়ও যাচ্ছিলেন প্রণব দেবনাথ বলে জানা যায়। পুলিশ পথ দূর্ঘটনা বলেই দাবি করেন। তবে প্রণব দেবনাথের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*