রান্নাঘর থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় বিধবা মহিলার মৃতদেহ উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ মার্চ || সিপাহীজলা জেলার সােনামুড়া মহাকুমার, সোনামুড়া পশ্চিম নলছড় এলাকায় সোমবার রাতে রান্নাঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় কণিকা দাস নামের (৫০) বছরের এক বিধবা মহিলার রক্তাক্ত মৃতদেহ। এলাকাবাসীর ধারণা বিধবা এই মহিলার উপর পাশবিক অত্যাচারের পর তাকে কুপিয়ে খুন করা হয়েছে হয়তাে বা এমনও হতে পারে, যাদের দ্বারা এই মহিলা অত্যাচারিতা হয়েছেন তারাই খুন করেছে বলে ধারণা করছেন এলাকার জনগন।
রান্নাঘরে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধারের পরই গ্রামবাসীরা দাবি তুলেছেন, ডগস্কোয়াড থেকে স্নিফার ডগ এনেই তার পর মহিলার দেহ রান্নাঘর থেকে বের করতে হবে। শেষ পর্যন্ত এলাকাবাসীর এই কঠিন দাবির ওপর ভিত্তি করে আগরতলার ডগস্কোয়াড থেকে স্নিফার ডগ নিয়ে এসেই এই মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান।
কিন্তু এই মহিলাকে কে খুন করতে পারে, কিংবা কারাে বিরুদ্ধে কোনওদিন এই মহিলার অভিযােগ ছিল কিনা তাও খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ। একইসঙ্গে ওই এলাকার জনগনের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতিসত্বর যাতে আসামিকে গ্রেপ্তার করে।
এই নিয়ে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*