আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ || ফের রাজ্যে কোভিড-১৯ নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্য সরকার। ৩০শে মার্চ, ২০২১ (মঙ্গলবার) রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের No.F.2.(1)/CS/HOME/2020 সেহা মূলে জারি করা এক নির্দেশে বলা হয়েছে এখন থেকে আগাম করোনা সতর্কতায় বাইরে বেরোলেই মাস্ক পরা আবশ্যক। মানতে হবে সামাজিক দূরত্ব। অন্যথায় পেনল্টি হিসেবে ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত গুনতে হতে পারে মাশুল। 
