“ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন, আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত” – মাদ্রাস হাইকোর্ট

জাতীয় ডেস্ক, চেন্নাই, ২৬ এপ্রিল || গোটা দেশেই চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। তারপরেও কী করে নির্বাচন কমিশন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কোভিড বিধি বলবৎ করল না – তা নিয়ে প্রশ্ন তুলেছে মাদ্রাজ হাইকোর্ট।
সোমবার মাদ্রাজ হাইকোর্টের তরফে বলা হয়েছে, এই করোনা মহামারীর মধ্যে কী করে নির্বাচন কমিশন রাজনৈতিক জনসভার অনুমতি দিল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন। এদিন এজলাসে একথা স্পষ্ট করে দিলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রধান বিচারপতি বললেন, “করোনা মহামারীর মধ্যে রাজনৈতিক জনসভার অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত।”
জানা যায়, নির্বাচন কমিশনের তরফে যে আইনজীবী এদিন এজলাসে উপস্থিত ছিলেন উনাকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “আদালতের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজনৈতিক মিছিল ও জনসভায় কেউ মাস্ক পরেননি, স্যানিটাইজার ব্যবহার করেননি, সামাজিক দূরত্ব বিধি মানেননি। এখানে নির্বাচন কমিশনের ব্যর্থতা ফুটে উঠেছে।” তিনি বলেন, “যখন রাজনৈতিক জনসভা হচ্ছিল তখন কী আপনার অন্যগ্রহে বসবাস করছিলেন?” প্রধান বিচারপতি জানিয়েছে, যদি আগামী ২রা মে ভোট গণনার দিনের জন্য সঠিক কোভিড বিধির বন্দোবস্ত সংক্রান্ত ব্লুপ্রিনট আগে আদাললতের সামনে পেশ করতে হবে। নতুবা গণনা স্থগিত হয়ে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*