খুনের মামলায় দুই অভিযুক্তকে আটক করলো পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ এপ্রিল || খুনের মামলায় দুই অভিযুক্তকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, সোমবার পতিছড়ী ড্রপগেইট ছনখলা এলাকায় এলাকাবাসীর গণপ্রহারে মৃত্যু হয় ড্রপগেইট এলাকার বাসিন্দা পূর্নমোহন নোয়াতিয়ার ছেলে অজয় নোয়াতিয়ার (২৫)। অজয় নোয়াতিয়ার শশুর বাড়ীর লোকজন ও এলাকাবাসী মিলে অজয় নোয়াতিয়ার উপর গণপ্রহার করে বলে অভিযোগ করে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করলো অজয় নোয়াতিয়ার পিতা পূর্নমোহন নোয়াতিয়া। পুত্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মামলা দায়ের করা হয়। পিতার লিখিত মামলা হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করলো শান্তির বাজার থানার পুলিশ। এই নিয়ে থানার কর্তব্যরত অফিসার সংবাদমাধ্যমের সামনে জানান, উনারা শান্তির বাজার থানায় ২০২১ এর ১৬ নাম্বারে মামলা গ্রহন করেছেন, যার মধ্যে ৩০২/৩৪ আই পি সি এক্টে মামলা গ্রহন করেছে। এই মামলাগ্রহনের পরবর্তী সময় ঘটনার সাথে জরিত দু’জন আসামীকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ। এই দুই অভিযুক্ত হলো শান্তির বাজার মহকুমার রাতাছড়ার বাসিন্দা বিরেন্দ্র মুড়াসিং ও অম্পী থানার অন্তর্গত তৈদু এলাকার বাসিন্দা অনিল দেবর্বমা। অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*