বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ৫৮২ কেজি শুকনো গাঁজা উদ্ধার

গোপাল সিং, খোয়াই, ০৭ জুলাই || বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৫৮২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা টানা অভিযানে মোট ৫৮২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ ও বি এস এফ। যার বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ ১০ হাজার টাকা। এই গাঁজা গুলি উদ্ধার করে কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়া মধ্যপাড়া এলাকার মানিক দেবনাথের বাড়ি থেকে। জানা যায়, পুলিশের কাছে গোপন খবর আসে যে দক্ষিণ কলমচৌড়া মধ্যপাড়া এলাকায় প্রচুর পরিমাণে গাজা মজুদ করে রাখা হয়েছে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে এই গাঁজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা। অভিজ্ঞ মহলের ধারণা এই বছরের বড় সাফল্য কলমচৌড়া থানার পুলিশের। সাথে ছিলেন ৭৪নং ব্যাটেলিয়ান বিএসএফ। প্রথমে দক্ষিণ কলমচৌড়া মলিন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বড় ড্রাম উদ্ধার করেন। যার মধ্যে ছিল প্রায় ১৪২ কেজি গাঁজা। পরবর্তী সময়ে মানিক দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে সাতটি বড় নীল রঙের ড্রামেও চারটি ছোট ড্রাম উদ্ধার করে। ১০টি ড্রামে মোট ৪৪০ কেজি গাঁজা উদ্ধার করে। মোট ৫৮২ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজারজাতও মূল্য ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশ গাঁজা উদ্ধার এর সাথে গাঁজার মালিক মানিক দেবনাথকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে মলিন সরকার বর্তমানে পলাতক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*