খোয়াইতে ১০,৩২৩ শিক্ষক আন্দোলনে পুলিশি বাঁধা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুলাই || বুধবার সারা রাজ্যের সাথে খোয়াইতেও ১০,৩২৩ শিক্ষক আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। পাশাপাশি ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালন করে। এরপর তারা শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রতিবাদ সংঘটিত করে। এই কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ এসে বাঁধা দেয় বলে অভিযোগ। এরপরই শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা কাটাকাটি হয় পুলিশের। আন্দোলনে থাকা শিক্ষকদের গ্রেফতার করে নিয়ে যায় খোয়াই আউটপোস্টে। কিছুক্ষণ পরে আন্দোলনকারীদের ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*