আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। এতে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন আজ। ত্রিপুরা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেলেন। পাশাপাশি বিজয়া চক্রবর্তীর পর তিনিই উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় মহিলা কেন্দ্রীয় মন্ত্রী হলেন।
বুধবার সন্ধ্যায় দিল্লীর রাষ্ট্রপতি ভবনে হিন্দিতে শপথবাক্য পাঠ করেন তিনি।
