আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। এদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন। সুস্থ হয়ে উঠেন ৪১৮ জন। এদিন পজিটিভিটি রেইট হল ৪.৮৭ শতাংশ। এদিন সর্বমোট ১১,৬২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৫৬৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
এদিন রাজ্যে আক্রান্ত ৫৬৬ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১৪৭ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৪৬, গোমতী জেলায় ৬৩, উত্তর ত্রিপুরায় ৫১, খোয়াই ৪৬, ঊনকোটি ৮৮, ধলাই ৩৪ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৯১ জন।
