বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই || প্রসাশনিক উদাসিনতায় দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে ঘটে সংঘর্ষ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কার্মী বাজার এলাকার বাসিন্দা তাহেল মিয়া বিগত অনেক বছর যাবৎ প্রসাশনের নিকট উনাদের জায়গা বুঝে পাবার জন্য আবেদন করেন। উনার অভিযোগ, সালথাং মনু এলাকায় বাসিন্দা ইমান মিয়া দীর্ঘ ২৫ বছর যাবৎ জোর পূর্বক উনার জায়গা দখল করে রেখেছেন। তাহেল মিয়া মঙ্গলবার উনার জায়গা দখল নিতে গিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে দুই পরিবারের লোকজন আহত হয়। এই ঘটনার পরিপেক্ষিতে দুই পরিবাবের সদস্য নিজেদের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। ঘটনার পরবর্তী সময় দুই পরিবাবের পক্ষ থেকে মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। অপরদিকে ইমান মিয়ার পরিবারের লোকজনের দাবী প্রসাশন যা নির্দেশ দেবে সেই নির্দেশে কাজ হবে। উনারা জোরপূর্বক কোনো জায়গা দখল করেনি বলে জানান। তাছাড়া উনারা এও জানান, তাহেল মিয়া যে সরকারি নোটিশ দেখিয়েছেন তার মধ্যে বিজেপি’র দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতির সিল শই রয়েছে। একটি সরকারি নোটিশে বিজেপি’র যুব মোর্চার সিল শই নিয়ে জাগছে প্রশ্ন চিহ্ন। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও সঠিক জায়গা নির্ধারনে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
