সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুলাই || মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া রাজনগর এলাকার নিজের দুই ছেলের কাছ থেকে বঞ্চিত হয়ে পাশ্ববর্তী জনৈক পুতুল সরকার নামে এক মহিলার কাছে নিজের সামান্য একটি ব্যাঙ্কের পাসবুক ও নথিপত্র রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ধুন্দুমার কান্ড ঘটে যায়। এই বিষয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধার নিকটতম আত্মীয় পুতুল সরকার নামে জৈনক মহিলা আচমকা কিল ঘুষি ও লাঠি দিয়ে বেধরক মারধোর করে ৭২ বছর বয়সী রসবালা সরকারকে। বর্তমানে ওই বৃদ্ধা মহিলা আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ৭২ বছর বয়সী রসবালা সরকার নিজের ছেলেদের কাছ থেকে সামান্য ভাত-কাপড়-বাসস্থান না পেয়ে দুয়ারে দুয়ারে ঘুরেই কাটাতে হচ্ছে শেষ জীবনে। দুই ছেলে থাকা সত্ত্বেও সামান্য দু’মুঠো ভাতের জন্য সভ্য সমাজে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে বৃদ্ধা মাকে। শুধু তাই নয় একসময় ছেলে ও নিকটতম আত্মীয়ের কাছ থেকে শারীরিক আঘাত পেতে পেতে আজ তিনি মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে ৭২ বছর বয়সী রসবালা সরকার তেলিয়ামুড়ার রাজনগরের নিকটতম আত্মীয় জৈনক পুতুল সরকারের বাড়িতে যায় সঞ্চিত রাখা নিজের নথিপত্র ও ব্যাঙ্কের পাস বুক আনতে। কিন্তু সেখানে আচমকাই এই বৃদ্ধ মহিলাকে নথিপত্র দিতে অস্বীকার করে পুতুল সরকার। শুরু হয় কথা কাটাকাটি। পরবর্তীতে পুতুল সরকার মুহুর্তের মধ্যেই চর-ঘুষি মারে ও লাঠি দিয়ে বৃদ্ধার শরীরে আঘাত করে বলে অভিযোগ। লাঠির আঘাত এতটাই তীব্রতর হয় বৃদ্ধা মহিলা হঠাৎ মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে এলাকার স্থানীয় বিজেপি দলের কর্মীরা তড়িঘড়ি করে বৃদ্ধা মহিলাকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তনানে বৃদ্ধা মহিলা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে স্থানীয় শাসক দলের কর্মীদের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় জনৈক পুতুল সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিঃ ছিঃ রব উঠতে শুরু করেছে জনমনে।
