মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে DFWPM ও CMO

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ||শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সার্বীক পরিস্থিতি দেখার জন্য বুধবার মুহুরীপুর স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান DFWPM রাঁধা দেবর্বমা ও CMO জগদীশ নমঃ। উনারা গিয়ে স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পরিকাঠামোগুলি পরিদর্শন করেন। তার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন করেন। বুধবার DFWPM রাঁধা দেবর্বমা ও CMO জগদীশ নমঃ হাসাপাতালে যাবার কথা জেনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকদের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুজনকে বরণ করা হয়। এই পরিদর্শন শেষে আজকের কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানান DFWPM রাঁধা দেবর্বমা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*