আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ জুলাই || ৩৬-শান্তিরবাজার বিধানসভার কেন্দ্রে বকাফা ব্লকে সিপিআই’র এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই তথা GMP নেতা সত্যজিৎ রিয়াং, AIYF শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক অমেন্দ্র রিয়াং, সিপিআই নেতা মনোরঞ্জন ত্রিপুরা এবং সমীর রিয়াং। সভায় বিজেপি দল ত্যাগ করে সিপিআই-এ যোগ দেন বিজেপি নেতা সচিমোহন ত্রিপুরা।
