আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা সরকার সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের ঈশান চন্দ্র নগর সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান। এই সীমান্তবর্তী জায়গাটি ত্রিপুরা রাজ্যের জন্য পদ্ম এবং শাপলা ফুলের জন্য বিখ্যাত। কেননা এই সীমান্তবর্তী জায়গাতে বিশাল জায়গা জুড়ে জলাশয় রয়েছে। আর এই জলাশয়ে প্রতিবছরই শাপলা এবং পদ্ম ফুল ফুটে থাকে। পাশাপাশি সেখানকার জলাশয়গুলোতে হাজার হাজার পাতিহাঁস এই সময়ে লক্ষ করা যায়। ওই সীমান্তবর্তী জায়গাটিতে কনকনে বাতাস চারিদিকে শুধু পদ্ম আর শাপলা ফুলের। সেই প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে জেলা সভাধিপতির আজকের এই পরিদর্শন। পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকার গরীব কৃষকদের এবং গরীব মানুষদের সাথে কথা বলেন। জেলা সভাধিপতি অন্তরা সরকার জানিয়েছেন, সোনার কাজের চাপে সব সময় আসা সম্ভব হয় না। তাই আজ কাজের ফাঁকে এই এলাকার প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করা এবং এলাকার গরীব কৃষকদের সাথে কথা বলে তাদের দুঃখ দূর্দশার কথা জানার জন্যই ছুটে এসেছেন ঈশানচন্দ্র নগর সীমান্তবর্তী এলাকায়।
