বিএসএফ ১৫০নং ব‍্যাটিলিযানের ৫৭তম রাইসিং ডে উপলক্ষ্যে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ নভেম্বর || বক্সনগর আর ডি ব্লক এলাকায় অঅধিকাংশ গ্রামই সীমান্তবর্তী আওতাভুক্ত। গোটা বক্সনগর সীমান্তে অতনদ্র প্রহড়ির ভূমিকায় রয়েছে বি এস এফ। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কর্তব্য পালনে সদা সচেষ্ট অবদান অনশিকার্য। সীমা সুরক্ষা বল শুধু দেশের বর্ডারেই কর্মের সাথে নয়, তারাও সমাজের বিভিন্ন সামাজিক আর্থিক এমন কি সাধারণ মানুষের সেবায় আত্ম নিয়োগে নিয়োজিত রয়েছে। তারই অঙ্গ হিসাবে বক্সনগর টাউন হল মাঠ প্রাঙ্গণে বি এস এফ ১৫০নং ব‍্যাটিলিয়ানের উদ্যোগে মেডিকেল কেম্পের আয়োজন করা হয়েছে। মূলত এই আয়োজনটি ছিল ১৫০ নং ব‍্যাটিলিয়ানের ৫৭তম রাইসিং উপলক্ষ্যে এই মেগা স্বাস্থ‍্য শিবির অনুষ্ঠিত। সকাল সাড়ে দশটা থেকে ছয় জন ডাক্তার বাবু চেকআপের মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। সাধারন অসহায় দরিদ্রতম অংশের লোকজন তাদের মানবতার সেবায় অত্যন্ত খুশী। বিকাল সাড়া তিনটা পযর্ন্ত রোগীদের চিকিৎসা করে ঔষধ প্রদান করেছেন। সমস্থ প্রোগ্রাম সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন বি এস এফ”র উর্ধ্বতন আধিকারিক তথা সিও রাজেশ কুমার। সঙ্গে বক্সনগর এলাকার প্রধান এবং বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি, জেনারেল সেক্রেটারি ও অন‍্যান‍্য সদস‍্য বৃন্দরা উপস্থিত ছিলেন।মোট ২১৩ জন রোগীর হাতে বিনামূল‍্যে ঔষধ তুলে সিবিক অকশ‍্যান প্রোগ্রামের মাধ্যমে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*