কেন্দ্রীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এক ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ নভেম্বর || কেন্দ্রীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত দুলাল সরকারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিলোনিয়াতে। ঘটনা সোমবার রাত ‌নয়টা নাগাদ বিলোনিয়া ঝড়ঝড়ি এলাকায়। বিলোনিয়া সাড়াসীমা আশিফুট রাস্তার মাথায় বাড়ি দুলাল সরকারের। এই দুলাল সরকার ছিল অবসরপ্রাপ্ত কেন্দ্রিয় আধাসামরিক বাহিনীর কর্মচারী। প্রায় সময়ই নেশায় আসক্ত থাকতেন বলে‌ জানা যায়। সোমবার রাত নয়টা নাগাদ ঝরঝরি ‌এলাকার রাস্তার ‌পাশে দুলাল সরকারকে পরে থাকতে দেখে দুই জন শ্রমিক। এই দুই শ্রমিক দুলাল সরকারকে পরে থাকতে দেখে মানবিকতার টানে একটি গাড়িতে করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুলাল সরকারকে মৃত বলে‌ ঘোষনা করেন। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। থানা থেকে পুলিশ ছুটে যায় বিলোনিয়া হাসপাতালে। ধারনা করা হচ্ছে নেশাসক্ত হয়ে মৃত্যু হয় উনার। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*