উদ্বোধনের আগেই ছাঁদ চুইয়ে জল পড়ছে নবনির্মিত সব্জী সেড ঘরে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর || শান্তিরবাজার সব্জী বাজারে সব্জী বিক্রেতাদের সুবিধার্থে নতুন করে নির্মাণ করা হলো সব্জীর সেড ঘর। ঘরটি নির্মানে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে আসলো স্থানীয় সব্জী বিক্রেতাদের পক্ষ থেকে। কম খরচে অধিক মুনাফার লক্ষ্যে ঠিকেদার এই নিম্নমানের কাজ করেছে বলে অভিযোগ উঠে আসলো। যার ফলে সামান্য বৃষ্টিতে ছাঁদ চুইয়ে জলপরা শুরু হয়। স্থানীয় সব্জী বিক্রেতাদের অভিযোগ বৃষ্টির মধ্যে ছাঁদ ডালাই দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানান, ঠিকেদার ও সরকারি আধীকারিকদের এই বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সুত্রের খবর অনুযায়ী ঠিকেদারের পক্ষ থেকে স্থানীয় কিছু সংখ্যক লোকজনের পকেটে প্রনামী প্রদান করা হয় বলে জানা যায়। যার ফলে নিম্নমানের কাজ হচ্ছে দেখেও সকলে নিরবদর্শকের ভূমিকা পালন করছে। এখন সামান্য বৃষ্টিতে ছাঁদ চুইয়ে জল পরার ঘটনাকে কেন্দ্র করে তিব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় সব্জী বিক্রেতাদের মধ্যে। উনারা জানান, এই সেড ঘরটি সঠিকভাবে নির্মান করা না হলে উনারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*