শান্তিরবাজার পুর পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর || শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে বিনাপ্রতিদন্দীতায় জয়লাভ করলো বিজেপি মনোনিত প্রার্থীরা। বৃহস্পতিবার বেলা আনুমানিক ২টায় শান্তিরবাজার নবনির্মিত পুর পরষিদের কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করানো হয়। এদিন নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করালেন শান্তিরবাজার পুর পরিষদের চিফ এক্সিউটিভ অফিসার তথা শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। শপথবাক্য পাঠ শেষে পুর পরিষদের কনফারেন্স হলে কাউন্সিলারদের সর্বসন্মতিক্রমে পুর পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান বাছাই করা হয়। শান্তিরবাজার পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন সপ্ন মজুদার বৈদ্য ও ভাইস-চেয়ারম্যান হলেন সত্যব্রত সাহ। কাউন্সিলারদের দ্বারা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান বাছাই পর্ব শেষে উনাদেরকে পুনরায় চেয়ারম্যান পদ ও ভাইস চেয়ারম্যান পদের জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। শপথবাক্য অনুষ্ঠান শেষে পুর পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে বসে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান শান্তিরবাজার পুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। চেয়ারম্যান সপ্ন মজুমদার বৈদ্য জানান, বিগতদিনে তিনি কাউন্সিলার থাকাকালিন অনেক কাজ সম্পূর্ন করতে পারেননি। বর্তমানে তিনি উনার অসমাপ্তি কাজগুলি সমাপ্তি করার প্রয়াস চালাবেন বলে জানান। এই শপথবাক্যপাঠ অনুষ্ঠানে শান্তির বাজারের লোকজন ব্যাপকহারে অংশগ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*