সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ জানুয়ারি || বছরের প্রথম দিনে ন্যাক্কারজনকভাবে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ হলো তেলিয়ামুড়া থানাতে। পুলিশ অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করতে মাঠে নামলেও খবর পাঠানো পর্যন্ত আটক করা যায়নি অভিযুক্তকে। অভিযোগ, তেলিয়ামুড়া থানাধিন ১৩ বছর বয়সের সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা শনিবার বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে কর্করি এলাকায় এক যুবক তার পথ আটকায়। তাকে টেনে হিঁচড়ে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। কোনক্রমে সেখান থেকে বেঁচে গিয়ে মেয়েটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। সাথে সাথে পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় ঘটনাটি জানানো হলে পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মাঠে নামে। যদিও খবর পাঠানো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত বর্তমানে পালিয়ে রয়েছে বলে খবর। রাতে মেয়েটিকে শারিরীক পরীক্ষা করানো হয়েছে। একটি ধর্ষণের মামলা নিয়ে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। নতুন বছরের প্রথম দিনে ন্যাক্কারজনক ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।
